ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যুর ঘটনায় গেইটম্যান হেলাল গ্রেপ্তার

সংগৃহীত ছবি।

কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গেইটম্যান হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত।

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামির বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

এর আগে, সোমবার লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন দুর্ঘটনায় আহত বাসযাত্রী শেফালী আক্তার। তিনি নিহত সোহেল রানার খালা। মামলায় গেইটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে আসামি করা হয়।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। শেফালী আক্তার নিজেও ওই বাসের যাত্রী ছিলেন।

জানা যায়, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদ উদযাপন করতে দেশে এসে চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে ছিলেন। পরে ঈদের দিন কুমিল্লার লাকসামে খালার বাড়িতে যাওয়ার পথে পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে ভয়াবহ এ দুর্ঘটনায় তিনি নিহত হন। একই ঘটনায় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে ঢাকা মেইল ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে গেইটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যুর ঘটনায় গেইটম্যান হেলাল গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬