ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

গৌরনদীতে গণহত্যা দিবস পালিত

আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় হয়।

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে বরিশালের গৌরনদীতে পালিত হয়েছে ২৫শে মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’। ১৯৭১ সালের ভয়াল সেই কালরাত্রিতে শহীদ হওয়া বীরদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা অফিসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’-এর নৃশংসতা ও ভয়াবহতার চিত্র তুলে ধরেন। তারা বলেন, বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমিয়ে দিতে সেদিন নির্বিচারে গণহত্যা চালানো হয়, যা বিশ্ব ইতিহাসে এক ঘৃণ্য অধ্যায় হিসেবে চিহ্নিত। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা বিএনপির আহ্বায়ক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ২৫ মার্চের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

গৌরনদীতে গণহত্যা দিবস পালিত

প্রকাশের সময়ঃ ০৬:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬