ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
নিখোঁজের ৫দিন পরে

পত্নীতলায় ধানক্ষেত থেকে দিগেন নামে একব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

গতকাল মঙ্গলবার এ মরদেহ উদ্ধার করা হয়।

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের বাবনাবাজ (সুলতানপুর) আদিবাসী পাড়ার একটি ধানক্ষেত থেকে দিগেন ভূঁইয়া (৫২) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিগেন ভূঁইয়া, পিতা উকিল ভূঁইয়া, গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে স্থানীয়রা বাবনাবাজ গ্রামের একটি ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় পত্নীতলা থানায় একাট অপমৃত্যু মামলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নিখোঁজের ৫দিন পরে

পত্নীতলায় ধানক্ষেত থেকে দিগেন নামে একব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ১২:৩৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬