ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবর্ষণ, পথচারীসহ আহত ২

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নে সামনে এ ঘটনা ঘটে৷

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধ এবং আরেকজন মারধরের শিকার হয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত প্রায় ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল সড়কের মুখে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ আব্দুর রহিম (৫৫) শেখপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় গাছ ব্যবসায়ী। অন্যদিকে মারধরের শিকার সাইফুল ইসলাম মানিক (১৯) চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে আগে থেকেই উত্তেজনা চলছিল। এর আগের দিনও উভয়পক্ষের মধ্যে বিরোধের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে দুই পক্ষ মুখোমুখি হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয় এবং গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে পথচারী আব্দুর রহিম গুলিবিদ্ধ হন। একই সময় সাইফুল ইসলাম মানিককে ধাওয়া করে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক সালাম সৌরভ জানান, আব্দুর রহিমের পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহত মানিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, তিনি ঘটনাটির বিষয়ে অবগত হলেও ছুটিতে থাকায় বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবর্ষণ, পথচারীসহ আহত ২

প্রকাশের সময়ঃ ০২:৩২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬