ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ঝিনাইদহে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, কৃষক দল নেতা নিহত

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুল্লাগাছা-ভাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে কেন্দ্র করে বিরোধের জেরে আবুল কাশেম নামে এক কৃষক দল নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুল্লাগাছা-ভাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম ওই গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আবদুল লতিফের ছেলে। তিনি কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের আগে থেকেই এলাকায় বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই পোস্টে মন্তব্য ও পাল্টা মন্তব্য নিয়ে উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকে।

সন্ধ্যার দিকে গ্রামের একটি চায়ের দোকানে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় আবুল কাশেম গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ঝিনাইদহে ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ, কৃষক দল নেতা নিহত

প্রকাশের সময়ঃ ০১:৪৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬