ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: মিলল বিতার্কিক রাইয়ান ও ভাগ্নে তাসবীর মরদেহ

জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগে মাস্টার্সের ছাত্র আহনাফ রাইয়ান

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ থাকা বিতার্কিক আহনাফ রাইয়ান ও তার ৮ বছর বয়সী ভাগ্নে তাসবীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে তাসবীরের মরদেহ উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে আহনাফ রাইয়ানের মরদেহ পাওয়া যায়। স্বজনরা তাদের পরিচয় নিশ্চিত করেন।

এর আগে একই ঘটনায় রাইয়ানের মা রেহেনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, আহনাফ রাইয়ান রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঈদের ছুটি শেষে রাইয়ান তার মা রেহেনা আক্তার, বড় বোন ডা. নুসরাত জাহান সাবা এবং ভাগ্নে তাসবীরকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। দুর্ঘটনার সময় ডা. নুসরাত জাহান সাবা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি তিনজনের প্রাণহানি ঘটে।

ঘটনার পর রাতেই ডা. নুসরাত জাহান সাবা হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। এদিকে খবর পেয়ে ঢাকায় অবস্থানরত আরেক স্বজন লোপা দ্রুত বাড়িতে ছুটে আসেন। মা, ভাই ও সন্তানকে হারিয়ে তিনি গভীর শোকে ভেঙে পড়েন।

বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের বাড়ির সামনে নিহত তিনজনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয়দের উপস্থিতিতে শোকাবহ পরিবেশে দাফন সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: মিলল বিতার্কিক রাইয়ান ও ভাগ্নে তাসবীর মরদেহ

প্রকাশের সময়ঃ ০১:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬