ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
দৌলতদিয়ায় দুর্ঘটনা

মিলছে না খোঁজ জাবির বিতার্কিক রাইয়ান ও তার ভাগ্নির, মারা গেছেন মা

জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগে মাস্টার্সের ছাত্র আহনাফ রাইয়ান

মা, বড় বোন, ভাগ্নিকে নিয়ে ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগে মাস্টার্সের ছাত্র আহনাফ রাইয়ান। ডাক্তার বড় বোন নুসরাত জাহান খান সাবা বেঁচে ফিরলেও এখনও নিখোঁজ আহনাফ রাইয়ান ও তার সাত বছরের ভাগ্নি। এ দুর্ঘটনায় মারা গেছেন তার মা রেহেনা আক্তার (৫৯)।

আহনাফ রাইয়ান রাজবাড়ীর ভবানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

রাইয়ানের মামা আওয়াল আনোয়ার জানান, ঈদের ছুটি শেষে তার বোন রেহেনা আক্তার, ভাগ্নে রাইয়ান, ভাগ্নি ডা. সাবা এবং লোপার সাত বছর বয়সী মেয়েকে নিয়ে রাজবাড়ী থেকে ঢাকার বাসায় যাচ্ছিল। তার ভাগ্নি বাস থেকে বের হতে পারলেও আর কেউ বের হতে পারেনি। তার বোন রেহেনা আক্তারের মৃতদেহ পেয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ভাগ্নে আহনাফ রাইয়ান ও সাত বছরের নাতনী।

নিখোঁজ আহনাফ রাইয়ান রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি ছিলেন। স্কুলজীবন থেকেই তিনি বিতর্ক চর্চা করতেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও বিতর্ক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি। তার নিখোঁজের খবরে রাজবাড়ীর বিতর্ক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই রাইয়ান অনেক মেধাবী ছিল। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন সে বিতর্ক করে। বিশ্ববিদ্যালয়েও সে ভালো বিতর্ক করত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল।

জাহাঙ্গীর আলম (৫০) এবং তার স্ত্রী মুক্তা (৪৫)

ডাক্তার দেখাতে গিয়ে দম্পতি নিখোঁজ 

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম (৫০) ও তার স্ত্রী মুক্তা খানম (৪৫) এখনও নিখোঁজ রয়েছেন। জাহাঙ্গীর আলম পেশায় একজন ওষুধ ব্যবসায়ী বলে জানা গেছে। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে।

মোঃ জাহাঙ্গীর আলমের স্বজন মাহবুবুর রহমান জানান, জাহাঙ্গীর আলম সম্পর্কে তার চাচা শ্বশুর। তার চাচা শ্বশুর ও চাচী শাশুড়ি ঢাকায় ডাক্তার দেখানোর জন্য কালুখালী থেকে সৌহার্দ্য পরিবহনে ওঠেন। এখনও তাদের কোনো খোঁজ তারা পাননি।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, কুমারখালী থেকে ছেড়ে আসা বাসটিতে রাজবাড়ী থেকে ১৪ জন যাত্রী উঠেছিল, যাদের অনেকেই এখনও নিখোঁজ। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজারের রেস্তোরাঁ ব্যবসায়ী মোহাম্মদ শরীফের পরিবারের পাঁচজন সদস্য, রাজবাড়ী শহরের বাসিন্দা কাজী সাইফ রয়েছেন।

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩নং ফেরিঘাটের পন্টুনে ওঠার সময় পদ্মায় পড়ে যায়। বাসটি যেখানে পড়ে সেখানে নদীর গভীরতা অনেক বেশি। ফেরিঘাটের কাছে থাকা উদ্ধারকারী জাহাজ হামজা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত ডুবন্ত বাসটি উদ্ধার করা যায়নি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দৌলতদিয়ায় দুর্ঘটনা

মিলছে না খোঁজ জাবির বিতার্কিক রাইয়ান ও তার ভাগ্নির, মারা গেছেন মা

প্রকাশের সময়ঃ ০২:৩৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬