ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দি মান্নান হাওলাদারের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি আব্দুল মান্নান হাওলাদার (৮৬) মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা সূত্রে জানা যায়, আব্দুল মান্নান হাওলাদার ‘কয়েদি নম্বর ৭২৯০/এ’ হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার রাতে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে কারা পুলিশের পাহারায় চিকিৎসা চলছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রয়াত আব্দুল মান্নান হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা এবং মৃত হাছেন আলী হাওলাদারের ছেলে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে ছিলেন। তার মৃত্যুর পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মানবতাবিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দি মান্নান হাওলাদারের মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৬:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬