ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চলন্ত ট্রেনের হ্যান্ডেলে ঝুলে থাকা পুলিশ সদস্য ছিটকে পড়লেন

শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

পাবনার চাটমোহরে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন রেলওয়ে পুলিশের এক সদস্য সোহেল রানা (৪০)। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

আহত সোহেল রানা দিনাজপুরের বিরল উপজেলার নেরাবাড়ী গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ক্রসিংয়ের কারণে মূলাডুলি স্টেশনে থামে। ওই সময় প্রচণ্ড ভিড়ের কারণে ট্রেনে দায়িত্বে থাকা সোহেল রানা, আরেক পুলিশ সদস্য ও একজন টিটি স্টেশনে নেমে কিছুক্ষণ অবস্থান করছিলেন। হঠাৎ ট্রেন ছাড়ার সংকেত পেয়ে অন্যরা দ্রুত উঠতে পারলেও সোহেল রানা ট্রেনে উঠতে ব্যর্থ হন।

পরে তিনি চলন্ত ট্রেনের হ্যান্ডেলে ঝুলে পড়েন এবং প্রায় ৪০ কিলোমিটার ওই অবস্থায় থাকার পর চাটমোহর স্টেশন অতিক্রমের সময় ভারসাম্য হারিয়ে রেললাইনের পাশে পড়ে যান। সৌভাগ্যবশত তিনি ট্রেনের চাকার নিচে পড়েননি।

দুর্ঘটনায় তার মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রেলওয়ে পুলিশ তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করে।

এদিকে ঘটনাটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

চাটমোহর রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, হ্যান্ডেলে ঝুলে আসার কারণে তিনি ভারসাম্য হারিয়ে স্টেশন অতিক্রম করার সময় পড়ে যান।

চাটমোহর থানার ওসি জানান, আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরবর্তীতে রেলওয়ে পুলিশ সদস্যরা তাকে দায়িত্ব নিয়ে নিয়ে যান।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চলন্ত ট্রেনের হ্যান্ডেলে ঝুলে থাকা পুলিশ সদস্য ছিটকে পড়লেন

প্রকাশের সময়ঃ ০৭:১৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬