ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তার ছেলে নিরব (১২) এবং নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫)। এছাড়া নিহত অন্য দুজন হলেন একই এলাকার সুলতান (৩৩) ও রিফা (২৩)।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় দ্রুতগতির ট্রেনটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

ঘারিন্দা রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে তারা রেললাইনের ওপর বসে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

প্রকাশের সময়ঃ ০২:১৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬