ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক

সংগৃহতি ছবি।

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বিকেল আনুমানিক ৩টার পরে  উপজেলার ইল্যা সাকিনস্থ গাইনের পাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালগামী একটি পিকআপ (খুলনা মেট্রো-ন-১১-২৩৮৭) মহাসড়ক দিয়ে চলার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫২-৮২০২) দ্রুতগতিতে একটি অজ্ঞাতনামা যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পিকআপের সামনে ও পিছনের চাকার মাঝখানে ঢুকে পড়ে।

সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক

প্রকাশের সময়ঃ ০২:৩২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬