ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিয়ে বাড়িতে গান নিয়ে উত্তেজনা, মসজিদে ডেকে মারধরের অভিযোগ

গোমস্তাপুর থানা। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে কনের আত্মীয়-স্বজনদের মসজিদে ডেকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের বাইতুস সালাম জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে শনিবার বিকেলে কনের বাবা আবুল কালাম আজাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী আবুল কালাম আজাদ জানান, গত ২৩ মার্চ তার শ্বশুর আশিকুল ইসলামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। এ সময় গ্রামের মোড়ল শরিফুল ইসলামের নির্দেশে কয়েকজন এসে আপত্তি জানালে তারা গান বন্ধ করে ক্ষমা চান।

তিনি বলেন, “আমরা ভেবেছিলাম বিষয়টি সেখানেই শেষ হয়েছে। কিন্তু শুক্রবার জুমার নামাজ শেষে শরিফুল ইসলাম লোকজনকে উসকে দিলে মসজিদের ভেতরেই আমাদের ওপর হামলা চালানো হয়।”

এ ঘটনায় তিনি ছাড়াও তার আত্মীয় মুসলিম, আহাদ, শরিফ, দুরুল ও আসগর মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেন। তার শ্বশুর আশিকুল ইসলাম পালিয়ে এলেও পরবর্তীতে নিরাপত্তাহীনতায় তিনি ও তার স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

কনের খালা তানিয়া আক্তার বলেন, “পরিবারের সদস্যরা এখন চরম আতঙ্কে রয়েছেন। হামলাকারীরা হুমকি দিচ্ছে, যেখানে পাবে সেখানেই মারধর করবে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন গ্রামের মোড়ল শরিফুল ইসলাম। তিনি দাবি করেন, “কোনো মারধরের ঘটনা ঘটেনি। শুধু গান বাজানো নিয়ে কথা কাটাকাটি হয়েছে। আমাদের গ্রামে গত দুই বছর ধরে সাউন্ড বক্সে গান বাজানো সামাজিকভাবে নিষিদ্ধ।”

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মসজিদে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে অভিযোগকারী জানিয়েছেন। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিয়ে বাড়িতে গান নিয়ে উত্তেজনা, মসজিদে ডেকে মারধরের অভিযোগ

প্রকাশের সময়ঃ ০১:৫৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬