ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

খালে ভাসলো শ্রমিকের মরদেহ, নিখোঁজের একদিন পর উদ্ধার

আজ এ মরদেহ উদ্ধা হয়

বরিশালের বানারীপাড়া উপজেলায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে ইউনুস আলী (৬০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইউনুস আলী উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা এলাকায় একটি ব্রিজ নির্মাণকাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জয়পুরহাট জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আউয়ার বাজার সংলগ্ন সন্ধ্যা নদীর একটি শাখা খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবার ও সহকর্মীদের বরাতে জানা গেছে, শুক্রবার বিকেল থেকে ইউনুস আলী নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—খালের ঘাটে পা পিছলে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

খালে ভাসলো শ্রমিকের মরদেহ, নিখোঁজের একদিন পর উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৯:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬