
বর্ণাঢ্য আয়োজন, র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হলো দেশের জনপ্রিয় গণমাধ্যম যমুনা টেলিভিশন-এর এক যুগ পূর্তি। রবিবার (৫ এপ্রিল) দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকাল সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাপ্তাহিক সোনামসজিদ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মোহা. জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি রফিকুল আলম এবং সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল। আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ডিবিসি নিউজ-এর প্রতিনিধি জহুরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, গত এক যুগে যমুনা টেলিভিশন সাহসী, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে নিরপেক্ষ অবস্থান ও জনগণের কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমটির ভূমিকা প্রশংসনীয়।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও যমুনা টেলিভিশন সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ধারা বজায় রেখে গণমানুষের প্রত্যাশা পূরণ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন, দৈনিক গৌড় বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, দৈনিক চাঁপাই দর্পণ ও দৈনিক অধিকারের নিজস্ব প্রতিনিধি মো. ইসাহাক আলী, কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গম্ভীরা গানের পরিচিত মুখ মানি রহমান, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
সবশেষে কেক কেটে যমুনা টেলিভিশনের দ্বিতীয় যুগে পদার্পণ উদযাপন করা হয়। উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারীরা গণমাধ্যমটির আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।
নিজস্ব প্রতিবেদক 



















