ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.) রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় সংসদ সদস্য মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জাল প্রত্যয়নপত্রে জামিনে বেরিয়ে গেলেন মাদক কারবারি- বিএনপির কর্মী পরিচয় নিয়েও প্রশ্ন গোদাগাড়ীতে ১৪০ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন বার্তা বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত নোবিপ্রবি রোভার স্কাউট গ্রুপে সিনিয়র রোভার মেট ইউসুফ, গার্লস ইন সিনিয়র রোভার মেট ইন্না নির্বাচিত

শিবগঞ্জে গরু চুরির আন্তঃজেলা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

গতকাল দুপুরে শিবগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সংঘটিত গরু চুরির ঘটনায় সক্রিয় একটি আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পুলিশ-এর শিবগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে চক্রের মূলহোতা মো. জসিম উদ্দিন জুয়েল ওরফে মালু (৩৮) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের বাসিন্দা। অন্যদের মধ্যে রয়েছেন— বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ দক্ষিণপাড়ার মো. তারাজুল ইসলাম (৩০), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ (নয়াপাড়া) এলাকার মো. সজল মণ্ডল (৩৯), একই উপজেলার জীবনপুর দক্ষিণপাড়ার মো. ওমর সানি ওরফে সজিব (২৮) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া গ্রামের মো. শরিফুল (২৪)।

সংবাদ সম্মেলনে ওসি হুমায়ুন কবির জানান, সম্প্রতি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালোপুর পাইকড়তলা এলাকার কৃষক রাসেল ইসলামের খামার থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে নেমে পুলিশ আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

তিনি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ডি. কে. তনয়ের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করা হয়। তাদের ধারাবাহিক অভিযান ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে চক্রটির অবস্থান শনাক্ত করা হয় এবং বগুড়ার শিবগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একে একে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় চুরি করে গবাদিপশু বিক্রি করে আসছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মতে, পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে বলে তারা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

যেভাবে শ্রদ্ধাভরে পূর্ববর্তী নবীদের স্মরণ করতেন মহানবী (সা.)

শিবগঞ্জে গরু চুরির আন্তঃজেলা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৫

প্রকাশের সময়ঃ ০১:২১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬