ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সাফল্য

হারানো ১৪ মোবাইল উদ্ধার, মালিকদের মুখে হাসি ফেরালেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে জেলা পুলিশ। আধুনিক প্রযুক্তির ব্যবহারে অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে উদ্ধার করা হয়েছে একাধিক হারানো ফোন, যা ফেরত পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে ফোনগুলো তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের মাননীয় পুলিশ সুপার।
জেলা পুলিশ সুপারের কার্যালয়  সূত্রে জানা যায়, মার্চ ২০২৬ মাসজুড়ে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) অনুসরণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় চালানো হয় বিশেষ অভিযান। এরই ধারাবাহিকতায় সদর থানার এএসআই আব্দুল মোতালেব একাই ৯টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন। এছাড়া নাচোল থানার এএসআই মোঃ ফরহাদ হোসেন ৩টি এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই কামরুল হাসান ২টি মোবাইল ফোন উদ্ধার করেন। সবমিলিয়ে মোট ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া পুলিশের দায়িত্ব ও অঙ্গীকারের অংশ। প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পুলিশের আন্তরিক প্রচেষ্টায় এ ধরনের সাফল্য অর্জন সম্ভব হচ্ছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে জেলা পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
উদ্ধারকৃত মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পুলিশের উদ্যোগে তা ফিরে পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।
জেলা পুলিশের এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ জোরদার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সাফল্য

হারানো ১৪ মোবাইল উদ্ধার, মালিকদের মুখে হাসি ফেরালেন পুলিশ সুপার

প্রকাশের সময়ঃ ০২:২১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬