ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি বেরোবিতে হল সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি বেরোবিতে উপাচার্যের আপ্যায়ন খাতে ২৭ লাখ টাকা ব্যয়ের পর নতুন চাহিদা ২০ লাখ ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বার্সেলোনার হয়ে খেলা একটি স্বপ্ন: রদ্রি চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত রাকসু ভবনে হামলার ঘটনায় আম্মারের হত্যাচেষ্টা মামলা, আসামি ৫ পতেঙ্গায় সাগরে ডুবে বন্ধুর মৃত্যু, অপহরণের নাটক সাজিয়ে ৬০ হাজার টাকা আদায়ের অভিযোগ মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্টের অভিযান, ৩ জনের কারাদণ্ড দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

আজ দুই সংসদীয় আসনে ভোট

ছবি-সংগৃহীত

আজ ৯ই এপ্রিল  শেরপুর-৩ আসনের সাধারণ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। দুই আসনেই নির্বাচনী আমেজ বিরাজ করছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গতকাল বুধবার বলেন, ‘ইসির তরফ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ ঠিক আছে। প্রয়োজনেরও অধিক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বাচনী এলাকাজুড়ে থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আমরা যে ধরনের প্রস্তুতি নিয়েছি, তাতে কারো অনিয়ম করার সাহস দেখানোর কথা নয়। তার পরও যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তা কঠোরভাবে দমন করবে।’

শিল্পনগরী হিসেবে পরিচিত বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে ১৫০টি ভোটকেন্দ্রের মোট ভোটার চার লাখ ৫০ হাজার ৩০৭ জন। ৫৩ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

শেরপুরের, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে ১২৮টি ভোটকেন্দ্রে মোট ভোটার চার লাখ ১৩ হাজার ৩৭৭।

এ আসনের ২৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং গারো পাহাড়ি এলাকার ৩২টি কেন্দ্রকে দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো প্রবাসী ও দেশের ভেতর থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করে ইসি। বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন সাত হাজার ৩০৯ জন। এর মধ্যে বগুড়া-৬ আসনে এক হাজার ২৮১ জন প্রবাসী ও দেশের ভেতরে দুই হাজার ৪৫৫ জনের কাছে ব্যালট পাঠানো হয়। আর শেরপুর-৩ আসনে ৩৮৩ জন প্রবাসী এবং দেশের ভেতরে তিন হাজার ১৯০ জনের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়।

কিন্তু শেরপুর-৩ আসনে গতকাল পর্যন্ত মাত্র পাঁচজন প্রাবাসী ভোট দিয়েছেন এবং বগুড়া-৬ আসনে ২৩ জন প্রবাসী ভোট দিয়েছেন।

দেশের ভেতরে পেস্টাল ব্যালটে শেরপুর-৩ আসনে ভোট দিয়েছেন এক হাজার ৯৫ জন। আর বগুড়া-৬ আসনে ভোট দিয়েছেন ৮৪৪ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট হয়। এতে বিএনপি এককভাবে ২০৮ আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। তবে ওই সংসদের শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এখনো বাকি। এ আসনে একজন প্রার্থী মারা গেলে ভোট বাতিল করে ইসি। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসনে জয়ী হলে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। পরবর্তী সময়ে আসন দুটিতে পুনরায় তফসিল ঘোষণা করে ইসি।

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

আজ দুই সংসদীয় আসনে ভোট

প্রকাশের সময়ঃ ০২:৫৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬