ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ইজিবাইকে অভিনব কায়দায় ২২ কেজি গাঁজাসহ আটক ১

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সদর থানার শান্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ইজিবাইকে অভিনব কৌশলে গাঁজা পাচারের সময় ২২ কেজি মাদকসহ এক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সদর থানার শান্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৫, সিপিসি-১ রাজশাহী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল শান্তির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হলে এর ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মো. মিরাজুল ইসলাম (২৬)। তিনি শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, ইজিবাইকের পেছনের সিটের মাঝখানে সাদা বস্তার ভেতরে চা পাতার স্তরের নিচে কৌশলে গাঁজা লুকিয়ে রাখা হয়েছিল। তল্লাশির সময় ২২টি পলিথিন ব্যাগে থাকা মোট ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৫০ কেজি চা পাতা এবং একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি অসংলগ্ন তথ্য দিলে তাকে হেফাজতে নেওয়া হয়। পরে তার কাছ থেকেই মাদক উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটক আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ইজিবাইকে অভিনব কায়দায় ২২ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশের সময়ঃ ১২:২৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬