ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কালকিনিতে সাঁড়াশি অভিযান- ৫ ওয়ারেন্টে ২ আসামি গ্রেফতার

কালকিনি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মাদারীপুরের কালকিনি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কালকিনি থানা পুলিশ।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং কালকিনি থানার তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৫টি ওয়ারেন্টের বিপরীতে দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের নুরু করিম সরদার এবং লক্ষ্মীপুর ইউনিয়নের কানুরগাঁও গ্রামের মো. হাসান আল মামুন।

কালকিনি থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামিদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর পরবর্তী আইনি প্রক্রিয়া আদালতের মাধ্যমে সম্পন্ন হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কালকিনিতে সাঁড়াশি অভিযান- ৫ ওয়ারেন্টে ২ আসামি গ্রেফতার

প্রকাশের সময়ঃ ১২:২০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬