ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই এমদাদুল কবীর

আজ শনিবার কিশোরগঞ্জে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার ডা. এস এম ফরহাদ হোসেন শ্রেষ্ঠ এসআই এমদাদুল কবীরের হাতে পুরস্কার তুলে দেন।

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশের উপ-পরিদর্শক হয়েছেন ভৈরব থানার এসআই এমদাদুল কবীর৷ মাদক, চুরি ছিনতাই, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করায় তাকে গত মার্চ মাসের জেলা শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।
১১ এপ্রিল শনিবার কিশোরগঞ্জে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার ডা. এস এম ফরহাদ হোসেন শ্রেষ্ঠ এসআই এমদাদুল কবীরের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মাহমুদুল ইসলাম তালুকদারসহ অতিরিক্ত দায়িত্বে থাকা ডিএসবি ও বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২৫ সালের শুরু থেকে এমদাদুল কবীর ভৈরব থানায় এসআই হিসেবে যোগদানের পর ভৈরব থানার অফিসার ইনচার্জ ও কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারে নির্দেশনায় সততার সাথে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের জন্য কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা ও কল্যাণ সভায় গত মার্চ মাসের সার্বিক কাজের মুল্যায়ন স্বরুপ ১১ এপ্রিল কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত হয়েছেন ভৈরব থানার এসআই ইমদাদুল কবীর।
এ বিষয়ে এমদাদুল কবীর বলেন, ভৈরব থানায় যোগদানের পর থেকে ভৈরবের মাদক, চুরি ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড রোধে একনিষ্ঠতার সহিত কাজ করে যাচ্ছি। সঠিকভাবে কাজ করে যাওয়ায় শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছি। কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ডা. এস এ ফরহাদ হোসেন স্যার আমাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করায় স্যারকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সেই সাথে আমাকে সঠিক দিক নির্দেশনা ও সহযোগিতা করায় ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ স্যারসহ থানার সকল পুলিশ সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। তাছাড়া অপরাধ দমনে ভৈরববাসী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করায় তাদেরকেও ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে ভৈরববাসীর সহযোগিতা কামনা করি। এই সম্মাননা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। আমি ভবিষ্যতেও জনগণের সেবা ও দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যেতে চাই।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই এমদাদুল কবীর

প্রকাশের সময়ঃ ০৯:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬