ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

শিশুদের টিকাদানে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান মসিক প্রশাসক -রোকনুজ্জামান রোকন

আজ রবিবার সকালে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, হাম ও রুবেলা একটি অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ, যা শিশুদের শারীরিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই ময়মনসিংহে শিশুদের হাম ও রুবেলা রোগমুক্ত রাখতে শিশুদের টিকাদানে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন আযোজিত রবিবার সকালে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন ফিতা কেটে এবং টিকাদান কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি স্বাস্থকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন চাকরি মনে না করে রাষ্টের প্রতি নিজ দায়িত্ববোধ থেকে কাজ সম্পন্ন করতে হবে । এ টিকা কর্মসুচীর অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রায় ৬০ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে ।

এসময় উপস্থিত ছিলেন সুমনা আল মজিদ সচিব ময়মনসিংহ সিটি কর্পোরেশন,ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সাহা,ডাঃ এইচ কে দেবনাথ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও মসিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ রোগ প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। তিনি বলেন, সরকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে দেশব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। তাই ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সকল অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা তাদের সন্তানদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে টিকা প্রদান নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, একটি সুস্থ ও নিরাপদ প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি এ ধরনের বিশেষ ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নগরীর প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা (চঃদাঃ) দীপক মজুমদার, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জাবেদ ইকবাল, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (চঃদাঃ) মোঃ মহব্বত আলীসহ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, বিভিন্ন ওয়ার্ডের স্যানিটারি সুপারভাইজার এবং সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্বাস্থ্যকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে পরিচালিত জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF) ও গ্যাভি (Gavi)-এর সার্বিক সহযোগিতা রয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সকল নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে একাধিক স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন, সরঞ্জাম ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা প্রদান কার্যক্রম চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

শিশুদের টিকাদানে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান মসিক প্রশাসক -রোকনুজ্জামান রোকন

প্রকাশের সময়ঃ ০৮:৪১:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬