ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বরিশালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৬

বরিশালে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। স

বরিশালে হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) সকাল থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল পর্যন্ত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়।

মৃতদের মধ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফারুক হাওলাদারের দুই বছর বয়সী মেয়ে মাহি এবং বরগুনার আমতলী উপজেলার কুকুয়া এলাকার ইমরানের সাত মাস বয়সী মেয়ে ইরামনী রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হাসপাতালের তিনটি হাম আইসোলেশন কক্ষে ১১৭ জন রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই হাসপাতালে মোট ৪৭৬ জন হাম উপসর্গে আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, চলতি বছরে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ১ হাজার ৩৫০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৭ জন।

হাসপাতালের সহকারী ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আব্দুল মুনয়েম সাদ বলেন, “সাম্প্রতিক মৃত্যুগুলো অত্যন্ত দুঃখজনক। বর্তমানে ভর্তি অধিকাংশ শিশুই টিকার আওতায় আসেনি। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চিকিৎসকেরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণ এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বরিশালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৬

প্রকাশের সময়ঃ ১২:৪৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬