ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোগ মেলা শুরু

বুধবার বিকালে এ মেলার উদ্বোধন করা হয়।

ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রসার এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী “বিসিক উদ্যোগ মেলা-২০২৬”। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল ২০২৬ বুধবার
থেকে শুরু হয়ে ২৪ এপ্রিল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মেলা চলবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য, হস্তশিল্প, খাদ্যপণ্য, কুটির শিল্পের তৈরি সামগ্রীসহ নানা পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১৫ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহীর পরিচালক জাফর বারেজী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার।
আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করা, নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।
স্থানীয়দের মাঝে ইতোমধ্যে এ মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা সকলকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। মেলায়
৫০ জন উদ্যোক্তা অংশ নিয়েছে। ১০ দিনব্যাপী বিসিক উদ্যোগ মেলায় ৫০ টি স্টল রয়েছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোগ মেলা শুরু

প্রকাশের সময়ঃ ১২:০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬