ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নববর্ষ উদযাপন 

  • ইবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৩৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৩০১ Time View

ইবিতে বর্ষ বরণ।

‘এবারের বৈশাখের স্বপ্ন-শপথ/ আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। উদযাপনের অংশ হিসেবে বুধবার (১৫ এপ্রিল) আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে সমবেত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

পরে বাংলা মঞ্চে সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা বিভাগ। অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদের ‘এসো হে বৈশাখ, এসো, এসো..’ পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে গান-আবৃত্তি-খণ্ডচিত্র ও নাটক পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের প্রযোজনায় ও অধ্যাপক ড. মনজুর রহমানের পরিকল্পনায় ‘চার শতকের বর-বধুর বিবাহের সাজ-সজ্জা ও আচারের বিবর্তনের খণ্ডচিত্র’ এবং অধ্যাপক ড. মো. সাইফুজ্জামানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ নাটক মঞ্চস্থ করা হয়। এছাড়া গোপেন্দ্রনাথ চক্রবর্তীর শোলার শিল্পকর্ম প্রদর্শন করা হয়।

নববর্ষের সামগ্রিক আয়োজন নিয়ে চারুকলা বিভাগের শিক্ষার্থী জিনিয়া বলেন, আজকের এই দিনটি বাঙালির ইতিহাসের একটি অংশ এবং এই দিনটি বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে। এই দিনটির মাধ্যমে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে আসে। এটি একটি সার্বজনীন উৎসব।

এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগের শিক্ষার্থী হেলেনা হাসি বলেন, পহেলা বৈশাখ আমাদের হাজার বছরের ঐতিহ্য যেখানে সবাই ধর্ম – বর্ণ নির্বিশেষে একীভূত হয়। আমরা আমাদের বাঙালি পরিচয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাব যেন সবার মাঝে সহমর্মিতার প্রতিফলন দেখা যায়।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বৈশাখ আসে পুরনোকে ঝেড়ে ফেলে নতুনকে জাগ্রত করার জন্য। এইজন্যে আমরা বৈশাখে নব আনন্দে উদ্বেলিত হই। বর্ষবরণ বাঙালি সংস্কৃতির সাথে অবিচ্ছদ্যভাবে জড়িত। অবহমানকাল ধরে তা চলে আসছে। বৈশাখকে আমরা আমাদের জীবন থেকে মুছে দিতে পারব না। বৈশাখ আমাদের হৃদয়ে নতুন জীবনের বাঁশি বাজায়, আমাদের স্বপ্ন-সাধকে জাগ্রত করে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নববর্ষ উদযাপন 

প্রকাশের সময়ঃ ১২:৩৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬