ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে নতুন ২৫ শিশু ভর্তি

ফাইল ছবি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার মধ্যে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৪৮২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮১ জন এবং মারা গেছে ১৩ শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১১ শিশু।
চিকিৎসকরা জানিয়েছেন, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে নতুন ২৫ শিশু ভর্তি

প্রকাশের সময়ঃ ১২:১৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬