ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কালকিনি-ডাসারে খাল পুনঃখনন শুরু, কৃষিতে নতুন সম্ভাবনার আশা

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ পানি প্রবাহ স্বাভাবিক রাখতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. আনিসুর রহমান তালুকদার খোকন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আগামীর উন্নয়ন পরিকল্পনায় কৃষি ও গ্রামীণ অবকাঠামোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা এবং খেলোয়াড়দের প্রণোদনার মতো উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি খাল পুনঃখনন কর্মসূচি গ্রামীণ জনজীবনে নতুন গতি আনবে।”

অনুষ্ঠানে জানানো হয়, ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকায় খলিলের বাড়ি থেকে পাথুরিয়াপাড়া বাচ্চু তালুকদারের বাড়ি পর্যন্ত এবং কালকিনি উপজেলার মধ্যচর এলাকায় জালাল হাওলাদারের বাড়ির সামনের ব্রিজ থেকে লতু খানের বাড়ি পর্যন্ত দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন করা হবে। এতে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি কৃষি জমিতে সেচব্যবস্থা উন্নত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

স্থানীয় কৃষকরা জানান, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের অভাবে অনেক জমি অনাবাদি পড়ে থাকে। খাল পুনঃখননের ফলে পানি চলাচল স্বাভাবিক হলে ফসল উৎপাদন বাড়বে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোজাহীদুল ইসলাম সোহাগসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। খাল পুনঃখনন কার্যক্রম শেষ হলে এলাকার কৃষি, মৎস্য ও নৌ-যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কালকিনি-ডাসারে খাল পুনঃখনন শুরু, কৃষিতে নতুন সম্ভাবনার আশা

প্রকাশের সময়ঃ ১১:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬