ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভৈরবে দম্পতিকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই- সংবাদ সম্মেলন

আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে ১১টায় পৌর শহরের গাছতলাঘাট এলাকায় সমবায়ীদের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জের ভৈরবে মারধরের করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সমবায়ী দম্পতি। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে ১১টায় পৌর শহরের গাছতলাঘাট এলাকায় সমবায়ীদের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী সমবায়ী দম্পতি হলেন মাসুদ আলম (২৫) ও তার সহধর্মিণী রিতা আক্তার (২০)।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দম্পতি জানান, ১৬ এপ্রিল রাত ৮টার দিকে সমবায়ী গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে পৌর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ভুক্তভোগী সমবায়ী দম্পতি মাসুদ আলম ও তার সহধর্মিণী রিতা আক্তারকে গতিরোধ করে অভিযুক্ত সুলমান মিয়া (৩২)সহ তার সাঙ্গপাঙ্গরা। এসময় সুলমান মিয়া নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়। প্রথমে রিতা আক্তারের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে ফেলা হয়। এরপর শুরু হয় নির্যাতন।
ভুক্তভোগী দম্পতিকে এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। এতে ভুক্তভোগী রিতা আক্তারকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে।
ঘটনার সময় হামলাকারীরা সমবায়ের সংগ্রহকৃত নগদ ১ লাখ ৫৩ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পাশাপাশি রিতা আক্তারের গলায় থাকা প্রায় ১৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইনও লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পুনরায় হামলার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগীর স্বজনরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে তাদেরকেও গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানা ভুক্তভোগীরা।
অভিযোগকারী মাসুদ আলম বলেন, সুলমান গংরা বেশ কয়েকদিন আগে আমার দুঃসম্পর্কের আত্মীয়কে জিম্মি করে ৫০ হাজার টাকা দাবি করে। আমি বিষয়টি জেনে প্রতিবাদ করি। পরে তারা আইনের আশ্রয় নিয়ে বেঁচে যায়। এঘটনার পর থেকে সুলমান গংরা আমাদের সাথে অসদাচরণ ও হুমকি ধমকি করতে থাকে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সমবায়ী দম্পতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান আকন্দ বলেন, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কথা বলতে একাধিকবার অভিযুক্ত সুলমান মিয়াকে ফোক দিলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এতে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভৈরবে দম্পতিকে মারধর করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই- সংবাদ সম্মেলন

প্রকাশের সময়ঃ ০৪:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬