ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভৈরবে ২২ মামলার আসামি ক্যাপ্টেন আসিফসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আজ ১৮ এপ্রিল শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জের ভৈরব ডাকাতি প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ ৫ ডাকাত গ্রেপ্তার করেছে থানা পুলিশ সদস্যরা। আজ ১৮ এপ্রিল শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ১৭ এপ্রিল দিবাগত রাতে পৌর শহরের পঞ্চবটি বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া গার্লস স্কুল নদী বাংলা সংলগ্ন এলাকার মো. আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফ (২৪), একই এলাকার কবির মিয়ার ছেলে আরকান (১৯), কমলপুর আমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার মৃত জাকির হোসেনের ছেলে মো. আমিন মিয়া (২০), চন্ডিবের মধ্যপাড়া তিন রাস্তার মোড় এলাকার খোকন মিয়ার ছেলে জালাল মিয়া (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মৌজা উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল খালেক বাদশা মিয়া (২৭)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতি চলে বলে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের পঞ্চবটি পুকুর পাড় এলাকার বালুর মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনার সত্যতা পেয়ে বালুর মাঠে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাত ও শীর্ষ ছিনতাইকারী মো. আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফ, আরকান, মো. আমিন মিয়া, জালাল মিয়া ও বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা আরো বেশ কয়েকজন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তাদের কাছ থেকে দা, ছুরিসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভৈরব একটি ছিনতাইপ্রবণ এলাকা। বিশেষ অভিযানে তিন মাস আগে প্রায় ২ শতাধিক ছিনতাইকারী গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘদিন ভৈরবের পরিবেশ শান্ত ছিল। হঠাৎ কয়েকজন ডাকাত ও ছিনতাইকারী জামিনে এসে কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় জড়িয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পঞ্চবটি বালুর মাঠে ডাকাতরা একত্রিত হয়েছে ডাকাতির জন্য। সত্যতা পেয়ে বিশেষ অভিযানে ৫ ডাকাতকে গ্রেপ্তার করি। এদের মধ্যে আসিফ মিয়া ওরফে ক্যাপ্টেন আসিফের নামে একাধিক ডাকাতি মামলা ও হত্যা মামলাসহ ২২টি মামলা ও ৬টি ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও বাকী আসামিদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে। ভৈরবে বেড়ে যাওয়া চুরি, ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভৈরবে ২২ মামলার আসামি ক্যাপ্টেন আসিফসহ ৫ ডাকাত গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৪:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬