ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ৩০৮ পরীক্ষার্থী

সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিন জেলার ২৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলেও মোট ৩০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা যায়, এ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ১৭ হাজার ৭৯১ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। তবে প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

বোর্ডভিত্তিক অনুপস্থিতির হিসাবে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র বিষয়ে ১৪১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ বিষয়ে ১৪১ জন এবং কারিগরি ও ভোকেশনাল বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র বিষয়ে ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষা শুরুর আগে থেকেই কেন্দ্রগুলোতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রস্তুতি। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিসুর রহমান বলেন, “চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছে এবং কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, পরীক্ষার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। পরবর্তী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

প্রথম দিনের এই অনুপস্থিতির সংখ্যা নিয়ে অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। অনেকের ধারণা, অসুস্থতা, প্রস্তুতির ঘাটতি কিংবা ব্যক্তিগত কারণে কিছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে অনুপস্থিতির কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা স্বাস্থ্যবিধি ও কঠোর নিয়মকানুন মেনে অনুষ্ঠিত হচ্ছে, যাতে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ৩০৮ পরীক্ষার্থী

প্রকাশের সময়ঃ ০৪:৫৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬