ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-ইজিবাইক দুর্ঘটনায় আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়ক এর টরকী বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বরিশালের গৌরনদী উপজেলায় মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক এর টরকী বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টরকী বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে আশপাশের মানুষ ছুটে এসে দেখতে পান আহতদের আর্তনাদ-মুহূর্তেই শোকের পরিবেশ রূপ নেয় আতঙ্কে।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। ইজিবাইক চালকসহ মোট সাতজন আহত হন। পরে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়, তবে দুর্ঘটনার ভয়াবহতা ছিল বেশ গুরুতর।গৌরনদী হাইওয়ে থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংঘর্ষের পর মরদেহটি অন্য একটি অ্যাম্বুলেন্সে করে গন্তব্যে পাঠানো হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ইজিবাইক দুটি জব্দ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই দুর্ঘটনা শুধু একটি সড়ক দুর্ঘটনা নয়-এটি শোকের ভেতর আরও এক নতুন শোকের সংযোজন। একটি মরদেহকে শেষ গন্তব্যে পৌঁছে দেওয়ার যাত্রা মাঝপথেই থমকে যায় আরেকটি দুর্ঘটনায়। স্বজনদের কান্না আর আহতদের আহাজারিতে ঘটনাস্থল ভারী হয়ে ওঠে।

বিশেষজ্ঞরা বলছেন-মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল নিয়ন্ত্রণ জরুরি,বিপরীতমুখী যান চলাচলে সতর্কতা বাড়াতে হবে,অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনের জন্য আলাদা লেন নিশ্চিত করা প্রয়োজন।

এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল-সড়কে এক মুহূর্তের অসতর্কতা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স-ইজিবাইক দুর্ঘটনায় আহত ৭

প্রকাশের সময়ঃ ০৮:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬