ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সিটি কলেজে সংঘর্ষ- ঢাবিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়।

চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় টিএসসিতে ফিরে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেখানে সহিংসতা বিরোধী বার্তা এবং প্রতিপক্ষ সংগঠনের সমালোচনা উঠে আসে।

বিক্ষোভ শেষে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ছাত্রদল ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেন। তাদের অভিযোগ, এ ঘটনায় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। তারা বলেন, মতপার্থক্য থাকলে তা শান্তিপূর্ণ উপায়ে মোকাবিলা করা যেত, কিন্তু সহিংসতার পথ বেছে নেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কিছু সংগঠন গোপনে প্রভাব বিস্তার করে সহিংসতা উসকে দিচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের কয়েকটি ক্যাম্পাসে দখলদারিত্ব ও সংঘাতমুখী রাজনীতির অভিযোগ তুলে ধরেন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শিক্ষাঙ্গনে বিভ্রান্তিকর প্রচারণা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তিনি একটি সহিংসতামুক্ত, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের ভেতরে কোনো ধরনের অনিয়ম বা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

সমাবেশে বক্তারা চট্টগ্রামের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর জোর দেন তারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সিটি কলেজে সংঘর্ষ- ঢাবিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

প্রকাশের সময়ঃ ০১:৫৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬