ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

১১ বছর পর ‘তনু হত্যা’ মামলায় প্রথম গ্রেপ্তার

সংগৃহীত ছবি।

দীর্ঘ এক যুগের অপেক্ষা, অসংখ্য প্রশ্ন আর বিচারহীনতার ক্ষোভের মধ্যে অবশেষে আলোচিত তনু হত্যা মামলা-এ প্রথমবারের মতো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক সেনা সদস্য, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্ত কর্মকর্তা পরিদর্শক তারিকুল ইসলাম

তদন্ত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে নিজ বাসা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

পরদিন তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে বিচারক মোমিনুল হক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, গত ৬ এপ্রিল একই আদালতে মামলার সন্দেহভাজন তিনজন-ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান, সৈনিক শাহিনুল আলম,সার্জেন্ট জাহিদ-এর ডিএনএ নমুনা সংগ্রহ ও ক্রস-ম্যাচ করার নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে, যা তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাফিজুর রহমানের গ্রেপ্তারের খবর পেয়ে কুমিল্লার আদালতে ছুটে আসেন তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম এবং ছোট ভাই রুবেল হোসেন

কান্নাজড়িত কণ্ঠে আনোয়ারা বেগম বলেন, “১১ বছর পর একজন আসামি ধরা পড়লো। এত কষ্ট করছি-বিচারটা চাই। যারা আমার মেয়েকে হত্যা করেছে, তাদের ফাঁসি হোক-দেশবাসী যেন দেখে বিচার হয়েছে।”

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, “এতদিন সবাই শুধু জিজ্ঞেস করতো—বিচার কী হলো? আমি কিছু বলতে পারতাম না। এখন বলতে পারবো—আসামি ধরা পড়েছে। আদালতের ওপর আস্থা আছে, ন্যায়বিচার চাই।”

মামলার তদন্ত শুরু হয় কুমিল্লা কোতোয়ালি মডেল থানা দিয়ে। পরে তা একাধিক সংস্থার হাতে ঘুরে-ডিবি,সিআইডি শেষ পর্যন্ত ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআই সদর দপ্তরে হস্তান্তর করা হয়।

গত কয়েক বছরে একাধিক তদন্ত কর্মকর্তা বদল হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় এই মামলা নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়। সর্বশেষ ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর থেকে তদন্তের দায়িত্ব পান পরিদর্শক তারিকুল ইসলাম।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে কুমিল্লা সেনানিবাস এর একটি জঙ্গলে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন তার বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সেই থেকে বছরের পর বছর ধরে বিচারহীনতার প্রতীক হয়ে ওঠে এই হত্যাকাণ্ড।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

১১ বছর পর ‘তনু হত্যা’ মামলায় প্রথম গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৮:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬