ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

দুই দিন পর বড়পুকুরিয়ার প্রথম ইউনিট চালু- জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টায় বড়পুকুরিয়া ৫২৫ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। সংগৃহীত ছবি।

দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে কেন্দ্রটির প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, পরীক্ষামূলকভাবে ইউনিটটি চালু করা হয়েছে এবং শুরুতেই ৫৫ থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এই ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ৭০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে।

এর আগে গত ২২ এপ্রিল রাত ১০টার দিকে কয়লার সঙ্গে পাথর মিশে আসায় প্রযুক্তিগত জটিলতা তৈরি হয় এবং ইউনিটটি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

প্রধান প্রকৌশলীর ভাষ্য, “বর্তমানে প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় এ অঞ্চলে লোডশেডিংয়ের চাপ কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে।”

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলিত কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। তবে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ধাপে ধাপে উৎপাদন স্বাভাবিক হলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে এবং ভোগান্তি কমবে গ্রাহকদের।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দুই দিন পর বড়পুকুরিয়ার প্রথম ইউনিট চালু- জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ

প্রকাশের সময়ঃ ১১:১৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬