ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদকসহ ২ ও সাজা প্রাপ্ত ১ জন গ্রেপ্তার

র‌্যাব-১৪ অভিযান পরিচালনা করে তাদের আটক করে ।

ময়মনসিংহের গৌরীপুরে র্যাব-১৪ এর পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে আরও এক অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং গাজীপুরের চলন্ত বাসে ডাকাতির সঙ্গে জড়িত দুই সদস্যকেও আটক করা হয়েছে।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর থানার রামগোপালপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সিএনজি তল্লাশি করে যাত্রীবেশে থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী প্লাস্টিকের বস্তা ও ব্যাগ থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদীর মো. সজিব মিয়া (৩৪) ও দিনাজপুরের মো. মানিক (২৭)। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
অন্যদিকে, একই দিন রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে র্যাব-১৪ এর একটি দল পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক (৫৩) কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানার একটি মামলায় সাজা পরোয়ানা ছিল। পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, গাজীপুরের চলন্ত বাসে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৪ এপ্রিল ভোরে ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ও কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে জাবেদ ইকবাল বাদল (৩২) ও আব্দুল্লাহ আল মামুন (৩৮) কে আটক করা হয়।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ২০২৫ গাজীপুরে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় নগদ অর্থ ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৪

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে মাদকসহ ২ ও সাজা প্রাপ্ত ১ জন গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ১০:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬