ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জে গাঁজার চালান জব্দসহ, দম্পতি গ্রেপ্তার

শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়–ড্রেনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়-ড্রেনপাড়া এলাকায় পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক দম্পতি গ্রেপ্তার হয়েছেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়ভাবে সক্রিয় মাদক কারবারের নেপথ্যে বড় কোনো সিন্ডিকেট রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী জমিলা বেগম (৪০)। পুলিশ সূত্রে জানা যায়, জমিলা বেগমের বাবার বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদের তথ্য পেয়ে সদর মডেল থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ওই দম্পতি পালানোর চেষ্টা করে। তবে পুলিশের চৌকস অভিযানে তারা গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ে। তল্লাশিতে উদ্ধার হয় ৯ কেজি গাঁজা, যা বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএন এম ওয়াসিম ফিরোজ বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। জব্দ করা গাঁজার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা।”

তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে-এটি কি কেবল দম্পতির ব্যক্তিগত কারবার, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো মাদক সিন্ডিকেট?স্থানীয় সচেতন মহলের দাবি, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদক পাচার ও সরবরাহ চক্র সক্রিয় থাকার অভিযোগ নতুন নয়। তাই এই ঘটনায় মূল হোতাদের শনাক্ত করা জরুরি।

সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে সক্রিয়তা বাড়িয়েছে পুলিশ। চকঝগড়ের এই অভিযানকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন অনেকে।

আইনশৃঙ্খলা সংশ্লিষ্টরা বলছেন, ৯ কেজি গাঁজা উদ্ধার শুধু একটি অভিযান নয়, এটি মাদক কারবারিদের জন্য কঠোর বার্তা।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

চাঁপাইনবাবগঞ্জে গাঁজার চালান জব্দসহ, দম্পতি গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০১:৩৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬