ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

দ্রব্যমূল্য-জ্বালানি সংকটে রাজশাহীতে ১১ দলের গণমিছিল

গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর আলুপট্টি এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। এরপর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট নিরসন, গণভোটের রায় বাস্তবায়ন এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস-সহিংসতার প্রতিবাদে রাজশাহীতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে নেতারা হুঁশিয়ারি দিয়েছেন—দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে নামবে জোট।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর আলুপট্টি এলাকা থেকে শুরু হওয়া গণমিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জোট নেতারা সরকারের নানা নীতির সমালোচনা করে জনদুর্ভোগ নিরসনে জরুরি উদ্যোগের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের অস্থিরতায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

বক্তাদের ভাষায়,“দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ না থাকায় মানুষের নাভিশ্বাস উঠেছে।”তারা বলেন, বাজারে অস্থিরতা, জ্বালানি ঘাটতি ও নীতিগত দুর্বলতা মিলিয়ে সংকট আরও প্রকট হচ্ছে।

সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গেও জোরালো বক্তব্য আসে। বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।“জনগণের রায় উপেক্ষা করা হলে রাজপথেই হবে জবাব।”

বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস, দখলদারিত্ব ও সহিংসতার অভিযোগ তুলে বলেন, এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

এ সময় বক্তব্য দেন-ডা. মোহাম্মদ জাহাঙ্গীর,মোবাশ্বের আলী,গোলাম মোর্তজা,অধ্যক্ষ আহসান বুলবুল, জসিম উদ্দিন সরকার,সালাউদ্দিন আহমেদসহ ১১ দলীয় জোটের নেতারা।

সমাবেশ থেকে নেতারা  বলেন, দাবি আদায়ে প্রয়োজন হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

দ্রব্যমূল্য-জ্বালানি সংকটে রাজশাহীতে ১১ দলের গণমিছিল

প্রকাশের সময়ঃ ০১:৪৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬