ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

‘ভেজালমুক্ত নেশা’র অভিনব কৌশল! নিজেই গাঁজা চাষ, সেবনের সময় আটক ২

এ সময় বাসার পাশের বাগান থেকে ৮টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

ভেজালমুক্ত গাঁজা সেবনের জন্য নিজেই গাছ লাগিয়ে চাষ করেছিলেন আল-আমিন নামে এক যুবক। কিন্তু ‘নিজস্ব উৎপাদনের’ সেই নেশা শেষ পর্যন্ত টিকলো না। নিজের লাগানো গাঁজা গাছের পাতা ব্যবহার করে মাদক সেবনের সময় পুলিশের অভিযানে হাতেনাতে আটক হয়েছেন তিনি। এ ঘটনায় আরেক সহযোগীকেও আটক করা হয়েছে।

রোববার রাতে পিরোজপুর পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকায় একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে আল-আমিন (২৯) ও রিফাত (২৬) নামে দুইজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করে পিরোজপুর সদর থানা পুলিশ। অভিযানে বাড়ির পাশের বাগান থেকে উদ্ধার করা হয় ৮টি গাঁজা গাছ, যা আল-আমিন নিজেই রোপণ ও পরিচর্যা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ভাড়াবাসায় মাদক সেবনের সময় দুইজনকে হাতেনাতে ধরা হয়। পরে তল্লাশি চালিয়ে বাড়ির পাশের বাগানে ছোট-বড় মিলিয়ে আটটি গাঁজা গাছ পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাধা রমন জানান, আটক রিফাত মাছিমপুর এলাকার বাসিন্দা মো. আউয়ালের ছেলে এবং আল-আমিন ওই বাসার ভাড়াটিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-আমিন স্বীকার করেছেন, বাজারের ‘ভেজালযুক্ত’ গাঁজার বদলে নিজেই গাঁজা চাষ করে তা সেবনের উদ্দেশ্যে গাছ লাগিয়েছিলেন।

পুলিশ বলছে, মাদকসেবনের পাশাপাশি নিজ উদ্যোগে গাঁজা চাষের ঘটনাটি বেশ ব্যতিক্রমী হলেও আইন অনুযায়ী এটি গুরুতর অপরাধ। উদ্ধার হওয়া গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে এবং আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “আটক ব্যক্তিদের আলামতসহ থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়দের কেউ কেউ বলছেন, বিষয়টি যেমন বিস্ময়কর, তেমনি উদ্বেগজনকও। কারণ ব্যক্তিগত পর্যায়ে মাদক চাষের এমন প্রবণতা নতুন ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ সাফল্য এসেছে এবং এ ধরনের গোপন মাদক চাষের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

‘ভেজালমুক্ত নেশা’র অভিনব কৌশল! নিজেই গাঁজা চাষ, সেবনের সময় আটক ২

প্রকাশের সময়ঃ ০২:২৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬