ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ভৈরবে বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতির আসামি ও একাধিক জুয়ারিসহ ৯ জন গ্রেপ্তার

২৬ এপ্রিল রোববার রাত ১২টা থেকে ভোর পর্যন্ত উপজেলা ও শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতির আসামি ও একাধিক জুয়ারিসহ ৯ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৬ এপ্রিল রোববার রাত ১২টা থেকে ভোর পর্যন্ত উপজেলা ও শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ২৭ এপ্রিল আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদকসেবনকারী কালিকাপ্রসাদ উত্তর পাড়া এলাকার তারা মিয়ার বাড়ির মৃত নিতু মিয়ার ছেলে রফিক (৪০), একই এলাকার মধ্য পাড়ার ইব্রাহিম মিয়ার ছেলে হারুন মিয়া (৬৫),শিমুলকান্দি ইউনিয়নের মিরারচর মধ্যপাড়া এলাকার মৃত মজনু মিয়ার ছেলে শরফত আলি (৫০), শহরের ভৈরবপুর উত্তর পাড়া স্টেডিয়াম সংলগ্ন এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে আল আমিন (৪০),
ডাকাত দলের সদস্য ভৈরবপুর উত্তর পাড়া এলাকার ইসলাম মিয়ার ছেলে মারুফ হাসান তামীম (২৮) ও একই এলাকার নুরু মিয়ার ছেলে মনির মিয়া (৩২), কালিকাপ্রসাদ দক্ষিণ পাড়া এলাকার জুয়ারি দুলাল মিয়ার ছেলে বোরহান মিয়া (২০), একই এলাকার মৃত শরফত আলির ছেলে জাকির হোসেন (৪৫), ওয়ারেন্টভুক্ত আসামি শহরের রাণী বাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩০)।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভৈরবে বেড়ে যাওয়া চুরি, ডাকাতি ও মাদক নির্মূলে প্রতিদিন উপজেলা ও পৌর শহরে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ২৫ এপ্রিল দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে তামীম ও মনির মিয়া, জুয়া খেলা অবস্থায় বোরহান মিয়া, জাকির হোসেনকে, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ মিয়াকে ও মাদক সেবনের অপরাধে রফিক, হারুন মিয়া, শরফত আলি ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, আসামি দ্রুত সময়ের মধ্যে জামিনের বের হয়। এসেই তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকার স্থানীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দেরদের সহযোগিতা পেলে ভৈরব থেকে যে কোন অপরাধ নির্মূল করা সম্ভব। আসামিদের মধ্যে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড নিশ্চিত করে ও বাকিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ভৈরবে বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতির আসামি ও একাধিক জুয়ারিসহ ৯ জন গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৯:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬