ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে- নিহত ৩

আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যাওয়া মাইক্রোবাসটি চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। এর আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান বলে জানা গেছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে- নিহত ৩

প্রকাশের সময়ঃ ০২:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬