ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

নলছিটিতে গভীর রাতে বাস খাদেপড়ে আহত ২০

বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় গভীর রাতে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আব্দুল্লাহ পরিবহন’-এর একটি বাস দপদপিয়া চৌমাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী ছিলেন।

দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়। অনেকেই প্রাথমিক চিকিৎসা নেন স্থানীয় পর্যায়েই।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর সকাল আনুমানিক ৮টা ৪০ থেকে ৮টা ৪৫ মিনিট পর্যন্ত ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে উদ্ধার কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং প্রশ্ন উঠেছে জরুরি সাড়া প্রদানের সক্ষমতা নিয়ে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত নজরদারি, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা এবং রাতের বেলায় ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা জরুরি।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

নলছিটিতে গভীর রাতে বাস খাদেপড়ে আহত ২০

প্রকাশের সময়ঃ ১২:০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬