ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে হাসপাতালের লিফটে এ দুর্ঘটনা ঘটে। সংগৃহীত ছবি।

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্মান্তিক এক দুর্ঘটনায় মিজানুর রহমান (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে হাসপাতালের লিফটে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা। তিনি ডায়াবেটিসজনিত জটিলতায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অক্সিজেন দেওয়া হয় এবং সিলিন্ডারটি বেডের পাশে রাখা অবস্থায় ঝুলিয়ে রাখা ছিল। পরে তাকে লিফটে করে নবম তলায় নেওয়ার সময় ধাক্কা লেগে অক্সিজেন সিলিন্ডারটি তার মাথায় পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্বজনরা হাসপাতালের অব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন।

তবে হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. বুলবুল আহমেদ বলেন, রোগীর মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় হয়েছে এবং এটি একটি দুর্ঘটনা, এখানে কোনো চিকিৎসা অবহেলা ছিল না।

এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মাহবুবুল আলম মঞ্জু বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি অব্যবস্থাপনার কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০১:৩৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬