ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র বেরোবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে শুভ-রুশাইদ নারী যাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ, গোপালগঞ্জে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে ‘বড় অঘটন’ বলছেন সাবেক ক্রিকেটাররা উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিল সরকার বাবা হলেন গায়ক অনুপম রায়, পুত্রসন্তানের জন্ম দিলেন প্রস্মিতা নতুন পে-স্কেল এ বছরেই ঘোষণা, বাস্তবায়নও চলতি বছরে: অর্থমন্ত্রী ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

বর্ষার আগেই মেঘনার তীব্র ভাঙন, বসতভিটা রক্ষায় মানববন্ধন

ভাঙনের হাত থেকে বসতভিটা রক্ষার দাবিতে গতকাল শুক্রবার বিকেলে নদীর পাড়ে মানববন্ধন করেন শতা‌ধিক মানুষ।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই মেঘনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে।

এই পরিস্থিতিতে শুক্রবার বিকেলে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে নদীর তীরে শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ইউনিয়নের অন্তত ছয়টি ওয়ার্ডে ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। আশা, পূর্ব সুলতানী, পশ্চিম সুলতানী ও জাদুয়া গ্রামের বিস্তীর্ণ কৃষিজমি, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা এখন হুমকির মুখে। ভাঙনের আতঙ্কে কয়েক হাজার পরিবার দিন-রাত উদ্বেগে সময় কাটাচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে উলানিয়া মুজাফফর খান ডিগ্রি কলেজ, সুলতানী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কালীগঞ্জ ও লালগঞ্জ বাজার নদীগর্ভে তলিয়ে যেতে পারে। বাজার দুটি ক্ষতিগ্রস্ত হলে বহু মানুষের জীবিকা বিপর্যস্ত হওয়ার শঙ্কা রয়েছে।

ভাঙনের মুখে থাকা এক বাসিন্দা সফুরা খাতুন জানান, তার ঘর ভেঙে যাচ্ছে এবং সন্তানদের নিয়ে কোথায় যাবেন তা নিয়ে তিনি দিশেহারা।

এদিকে অনেক পরিবার ইতোমধ্যে বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিরা অংশ নিয়ে দ্রুত জিও ব্যাগ ফেলা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান বলেন, দক্ষিণ উলানিয়ার ভাঙনের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

ভেজাল কীটনাশক, সার মজুত , চাঁপাইনবাবগঞ্জে ধরা পড়ল কৃষিবিরোধী চক্র

বর্ষার আগেই মেঘনার তীব্র ভাঙন, বসতভিটা রক্ষায় মানববন্ধন

প্রকাশের সময়ঃ ১১:০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬