ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

সিলেটে উন্নয়ন কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী, দিনভর ব্যস্ত সূচি

সরকারপ্রধান হিসেবে সিলেটে এটি তার প্রথম সফর।

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফরে গেছেন। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সরকারপ্রধান হিসেবে এটি তার প্রথম সিলেট সফর।

এর আগে সকালে তিনি রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সকাল ৯টা ২০ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন এবং সুধী সমাবেশে যোগ দেবেন।

দুপুরে সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ এর উদ্বোধন করবেন তিনি।

পরে শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নিয়ে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সিলেটে উন্নয়ন কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী, দিনভর ব্যস্ত সূচি

প্রকাশের সময়ঃ ১১:৩১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬