ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বিশ্ব ক্রীড়ায় প্রাপ্য অংশ পাইনি, তরুণদের এগিয়ে নিতে ”নতুন কুঁড়ি স্পোর্টস”-শিক্ষামন্ত্রী

আজ শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যাশিত অবস্থান এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের তরুণরা যেন বিশ্বমানের খেলাধুলায় নিজেদের জায়গা করে নিতে পারে, সে লক্ষ্যেই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, অতীতে “নতুন কুঁড়ি” সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে অনেক প্রতিভা উঠে এসেছিল। সেই ধারাবাহিকতায় এখন ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে ইতিবাচক ধারায় রাখতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। এতে করে ভবিষ্যৎ প্রজন্ম আরও দক্ষ ও সচেতন হয়ে গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ করতে আনন্দমুখর পরিবেশে শিক্ষা ও ক্রীড়ার সমন্বয় প্রয়োজন। এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বিশ্ব ক্রীড়ায় প্রাপ্য অংশ পাইনি, তরুণদের এগিয়ে নিতে ”নতুন কুঁড়ি স্পোর্টস”-শিক্ষামন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৭:২৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬