ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
রাজশাহী

কারাফটকে শেষ দেখা- বাবাকে দেখাতে আনা হলো ছেলের নিথর দেহ

ফাইল ছবি।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়, যেখানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি বাবাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা দুলাল উদ্দিন ২০২০ সাল থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তার ছেলে আব্দুল্লাহ গত শনিবার (২ এপ্রিল) রাতে ট্রাকের সঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

ছেলের মৃত্যুসংবাদে কারাগারের ভেতরেই ভেঙে পড়েন দুলাল উদ্দিন। এমন পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে শেষবারের মতো বাবাকে সন্তানের মুখ দেখার অনুমতি চাওয়া হয়। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স)-এর মৌখিক নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

রোববার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিহত আব্দুল্লাহর মরদেহ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আনা হয়। সেখানেই নিরাপত্তা বেষ্টনীর ভেতর বাবাকে সন্তানের নিথর মুখ দেখার সুযোগ দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের নিথর দেহ দেখে নিজেকে আর সামলাতে পারেননি দুলাল উদ্দিন। কান্নায় ভেঙে পড়ে তিনি বারবার মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তটি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইন ও নিরাপত্তা বজায় রেখে মানবিক দিক বিবেচনায় এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।

পরে মরদেহ নিয়ে যাওয়া হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দশরশিয়া গ্রামে। সেখানে পারিবারিক কবরস্থানে আব্দুল্লাহকে দাফন করা হয়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজশাহী

কারাফটকে শেষ দেখা- বাবাকে দেখাতে আনা হলো ছেলের নিথর দেহ

প্রকাশের সময়ঃ ০৬:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬