ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

কালবৈশাখীর তাণ্ডবে বরিশালে গাছচাপায় গৃহবধূর মৃত্যু, গুরুতর আহত শিশু

গতকাল শনিবার (২ মে) দুপুরে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

বরিশালের বানারীপাড়া উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে ইয়াসমিন বেগম (৩৩) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাত বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড় শুরু হলে রংমিস্ত্রি সোহেলের টিন ও কাঠের তৈরি ঘরের ওপর হঠাৎ একটি বড় চাম্বুল গাছ ভেঙে পড়ে। এতে মুহূর্তেই ঘরটি বিধ্বস্ত হয়ে যায় এবং ভেতরে থাকা ইয়াসমিন বেগম গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় তার ছেলে জিসান গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জিসানকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা সংকটাপন্ন।

ঘটনার খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক খাদ্যসামগ্রী এবং দাফন-কাফনের জন্য ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে আরও সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এদিকে একই ঝড়ে চাখারসহ উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়া, পানের বরজ, পেঁপে বাগান এবং কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গ্রামীণ সড়ক চলাচলেও বিঘ্ন ঘটে।

স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের কাজ শুরু করেছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

কালবৈশাখীর তাণ্ডবে বরিশালে গাছচাপায় গৃহবধূর মৃত্যু, গুরুতর আহত শিশু

প্রকাশের সময়ঃ ০৫:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬