ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি বেরোবিতে হল সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি বেরোবিতে উপাচার্যের আপ্যায়ন খাতে ২৭ লাখ টাকা ব্যয়ের পর নতুন চাহিদা ২০ লাখ ময়মনসিংহে নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার বার্সেলোনার হয়ে খেলা একটি স্বপ্ন: রদ্রি চান্দিনায় ঘরে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত রাকসু ভবনে হামলার ঘটনায় আম্মারের হত্যাচেষ্টা মামলা, আসামি ৫ পতেঙ্গায় সাগরে ডুবে বন্ধুর মৃত্যু, অপহরণের নাটক সাজিয়ে ৬০ হাজার টাকা আদায়ের অভিযোগ মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্টের অভিযান, ৩ জনের কারাদণ্ড দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল

জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করে সংসদে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে আলোচনা করা হয়।

রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম, মো. আব্দুল বাতেন, মো. আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসানসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের বিদ্যমান জ্বালানি পরিস্থিতি নিয়ে একটি উপস্থাপনা দেওয়া হয়, যেখানে উৎপাদন, সরবরাহ ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কমিটি জ্বালানি খাতে সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি চলমান পরিস্থিতি আরও কার্যকরভাবে মোকাবেলার উপায় নিয়ে সদস্যরা বিস্তারিত মতামত প্রদান করেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বিষয়টি নিয়ে আরও কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেগুলোর আলোচনার ভিত্তিতে সুপারিশ চূড়ান্ত করে সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপন করা হবে।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ- ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক

প্রকাশের সময়ঃ ১০:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬