ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নাচোলে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

আজ রোববার (৩ মে) সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকার মাঝামাঝি স্থানে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভোরের নিস্তব্ধতা ভেঙে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ ঝরে গেছে। রোববার (৩ মে) সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর এলাকার মাঝামাঝি স্থানে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) এবং নাচোল উপজেলার ভোলামোড় এলাকার সোহান (১৫)।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মোটরসাইকেলে করে জিসান ও সোহান আজিপুর ভোলামোড় থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। পথে একটি নাইটকোচকে ওভারটেক করার সময় হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক গাড়িটি ফেলে পালিয়ে যায়, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জিসান নওগাঁ জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি শ্বশুরবাড়ি থেকে তার শ্যালক সোহানকে সঙ্গে নিয়ে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু পথেই তাদের এই করুণ পরিণতি ঘটে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, নাচোল-আড্ডা সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল ও ওভারটেকিং প্রবণতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নাচোলে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

প্রকাশের সময়ঃ ০৫:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬