ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক
নাটোর

নেশার টাকার বিরোধে ছেলের ছুরিকাঘাত, হাসপাতালে মায়ের মৃত্যু

শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নেশার টাকা না পেয়ে মায়ের ওপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, অভিযুক্ত যুবক রাজন নেশার জন্য তার মা সাজেদা বেগমের কাছে টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজন ধারালো অস্ত্র দিয়ে তার মাকে আঘাত করেন।

আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

নাটোর

নেশার টাকার বিরোধে ছেলের ছুরিকাঘাত, হাসপাতালে মায়ের মৃত্যু

প্রকাশের সময়ঃ ১১:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬