ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

রাজাপুরে বিএনপি সভাপতির ছেলে ইয়াবাসহ আটক

শনিবার সন্ধ্যার পর উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা) এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে আলিফ তালুকদার (২৫) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের ছেলে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যার পর উপজেলার বাদুরতলা রোডের খাড়াকান্দা এলাকা থেকে তাকে আটক করে রাজাপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহজনক আচরণের ভিত্তিতে আলিফকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আলিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি বিভিন্ন স্থানে মাদকের আসর পরিচালনা করতেন বলেও দাবি করেন তারা।

রাজাপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

রাজাপুরে বিএনপি সভাপতির ছেলে ইয়াবাসহ আটক

প্রকাশের সময়ঃ ১২:৪১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬